রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Reporter Name / ২৮৯ Time View
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১:০৭ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সেরা হয়ে সবার আগে সুপার সিক্সে পা দিয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে ঘুদে বাঘিনীরা। বুধবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে টাইগ্রেসরা।

এদিন বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্রের রানের চাকা। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পল। এছাড়া দিশা ধিনগ্রা ২০, ইসানি ভাগহেলা ১৭ এবং অধিনায়ক গেতিকা ১৬ রান করেন। বাংলদেশের হয়ে টাইগ্রেস অধিনায়ক দিশা ২টি ও মারুফা ১টি করে উইকেট নেন।

১০৩ রানের জবাবে মাঠে নেমে দলীয় ২১ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে তিন নম্বর উইকেট জুটিতে দিলারা আক্তারকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। ঝোড়ো ব্যাটিং করা স্বর্ণার ১৪ বলে ২২ রানের ইনিংসে ভর করে ৩৮ রানের বড় জুটি পায় দল। পরে স্বর্ণার বিদায়ের পরের ওভারেই ১৭ রান করে সাজঘরে ফিরে যান দিলারা। রাবেয়ার ১৮*, দিশা বিশ্বাস ১০ ও মিস্টি সাহার ১৪ রানে ১৭ ওভার ৩ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিকে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে পরের রাউন্ডে গেল লাল-সবুজের জার্সিধারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin