মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৬:৪৮ পূর্বাহ্ন

দীর্ঘদিন প্রেমের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া। তবে নায়িকার সেই বিয়ে ভেঙে গেছে।

বিভিন্ন সময় বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে কৌশলে এড়িয়ে যেতেন নুসরাত ফারিয়া। গত বছরের ডিসেম্বরে একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, যার সঙ্গে বাগদান হয়েছে; তার সঙ্গে বিয়ে হচ্ছে না। এবার ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দিলেন নায়িকা।

ফারিয়া লিখেছেন, তিন বছর আগে এই দিনেই বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টেনেছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুরাগীদের উদ্দেশে তিনি লেখেন, আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, এই কঠিন সময়ে আপনার আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সারলেও ওই বছরের জুনে বাগদানের খবর প্রকাশ্যে আনেন নুসরাত ফারিয়া। কথা ছিল, একই বছরের ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। তবে সেটি বাস্তবে রূপ পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin