বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘অসাধারণের মধ্যে অসাধারণ জাফরুল্লাহ চৌধুরী’

অনলাইন  ডেস্ক: / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭:২৭ পূর্বাহ্ন

হাজারো মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সকাল ১০টা ২২ মিনিটে মরদেহের কফিন শ্রদ্ধা নিবেদনস্থলে বসানো হয়েছে। ১০টা ২৭ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একে একে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন বয়সী নানা শ্রেণিপেশার মানুষ।

মরদেহ শহীদ মিনারে আনার খবরে ১০টার আগে সেখানে ছুটে যান শত শত মানুষ। ফুল হাতে দাঁড়িয়ে থাকেন সবাই। ১০টার একটু পরই মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি আসার সঙ্গে সঙ্গেই সেটিতে ঘিরে ধরে মানুষ। এরপর মরদেহ নামিয়ে আনা হয় অ্যাম্বুলেন্স থেকে। পরে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন মানুষ।

প্রথমেই শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। এরপর শ্রদ্ধা জানান সোয়াম গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দীন। ডা. হারুনর অর রশীদের নেতৃত্বে বিপ্লবী কমিউনিস্ট লীগ শ্রদ্ধা নিবেদন করে।

দুপুর একটা পর্যন্ত শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। সেখানে রাষ্ট্রীয় সম্মাননাও জানানো হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। এরপর দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হবে মরদেহ। সেখানে তার প্রথম জানাজা হবে।

জাফরুল্লাহ চৌধুরী বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এর মধ্যে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন নেছা মায়া সংবাদ সম্মেলনে জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুর ২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জানাজা হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা তার দ্বিতীয় জানাজা হবে। তবে দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin