শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের সমন্বয়ক সোহেলের স্ত্রী গ্রেপ্তার

অনলাইন  ডেস্ক: / ১১৪ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:২২ পূর্বাহ্ন

ঢাকার আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের সঙ্গে নিয়ে পলাতক জঙ্গি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে সিটিটিসি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

গত ২০ ডিসেম্বর দুপুরে দুই জঙ্গিকে একটি মামলায় ঢাকার আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের চোখে-মুখে স্প্রে করে জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেওয়া হয়। এই দুই জঙ্গি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

দিনে দুপুরে আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের পর নড়েচড়ে বসে আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর টানা অভিযানে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনো অধরা রয়েছেন ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin