শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

Reporter Name / ৩৫৯ Time View
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলররা।

বুধবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আনিসুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম পূর্বনির্ধারিত ‘Global Water & Sanitation launch ceremony’ অনুষ্ঠানে অংগ্রহণের জন দেশের বাইরে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin