রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আরও একবার রান পাহাড়ে বাংলাদেশ

অনলাইন  ডেস্ক: / ১৯৩ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন

বৃষ্টির কারণে দুই দফায় পিছিয়ে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর। ১৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস আইরিশদের উপর তাণ্ডব চালান। ফলে উদ্বোধনী জুটিতে ওঠে ১২৪ রান। ওই জুটির উপর ভিত্তি করে নির্ধারিত ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০২।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে তাণ্ডব চালান রনি ও লিটন। দুইজন ওপেনিংয়ে তোলেন ১২৪ রান। ২৩ বলে ৪৪ রানে ফিরলে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরির সুযোগ মিস করেন রনি তালুকদার। এর আগেই অবশ্য বাংলাদেশিদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল।

হাফ সেঞ্চুরির পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে ছিলেন লিটন দাস। সেটা অবশ্য হয়নি। ৪১ বলে ৮৩ রানে ফেরেন তিনি। ২০২.৪৩ স্ট্রাইক রেটের ইনিংসে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কা হাঁকান।

লিটনের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান ২৯ বলে তোলেন ৬৮ রান। তাওহিদ হৃদয়ের ইনিংস শেষ হওয়ার আগের বলে ১৩ বলে ২৪ রান করে ফেরেন। অধিনায়ক সাকিব আল হাসান ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন। আয়ারল্যান্ডের হয়ে বেন হোয়াইট ২৮ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin