শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আলফাডাঙ্গায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

Reporter Name / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১:৫৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় আফরোজা আলম (৩৭) নামে এক স্কুল শিক্ষিকা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম রবি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেল হাজতে পাঠানো হয়।
মামলার বিবরণী সুত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামের মৃত নুরুল হক মোল্যার ছেলে রবিউল ইসলাম রবির সাথে হত্যার ঘটনার ১৪ বছর পূর্বে একই উপজেলার উত্তর মালা গ্রামের শামচুল আলমের মেয়ে আফরোজা আলমের সঙ্গে বিবাহ হয়। আফরোজা শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এ দম্পতির ৯ বছর বয়সী একজন বাকপ্রতিবন্ধী ছেলে রয়েছে তার না আদনান ইসলাম । হত্যার এক মাস আগে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় স্ত্রী আফরোজ আলম উপজেলার গড়ানিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন  জানান, আদালত ৩০২/২০১ ধারায় স্ত্রী আফরোজা আলমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও সেই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ আগস্ট ভাড়া বাড়িতে স্ত্রী আফরোজা আলমকে স্বামী রবিউল ইসলাম রবি শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১২ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ রবিউল ইসলাম রবিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin