শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্রো

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শংকর দাস পবন, ঝালকাঠি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্রোকে।সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩২টি সংসদীয় আসনে সম্ভব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন যে,এই তালিকা প্রাথমিক এবং প্রয়োজনে পরিবর্তন হতে পারে।

ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঁঠালিয়া) আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করা হয় নি। দলের সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে, রাজাপুর – কাঁঠালিয়া আসনে কয়েক জন সম্ভব্য প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে।চুড়ান্ত সিদ্ধান্ত শিঘ্রই ঘোষণা করা হবে।রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা নিয়েই ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।জেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান জানান,কেন্দ্র থেকে যাকে ধানের র্শীষের মনোনয়ন দিবে আমরা তার বিজয়ের জন্য কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin