বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আ.লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:৪২ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করেছে আওয়ামী লীগ। কেন্দ্রঘোষিত এই মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এরপর শোভাযাত্রাটি শাহবাগ হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলসহ রমনা ও শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন। লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে নেতাকর্মীদের শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই বিজয় শোভাযাত্রায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিছিলের নেতৃত্ব দেন। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin