বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আ.লীগ মুখে বলে এক, কাজে আরেক : ফখরুল

Reporter Name / ২২৭ Time View
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতাদের কথার সঙ্গে কাজের মিল নেই। তারা মুখে এক কথা বলে আর কাজে আরেক। জনগণের কাছে তাদের চরিত্র স্পষ্ট হয়ে গেছে।   আজ রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠক শেষে এ সব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পুরো জাতিকে একটি অশান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার।

মির্জা ফখরুল বলেন, চলমান আন্দোলন, দেশের বর্তমান পরিস্থিতিসহ ভবিষ্যত কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা হয়েছে। দলটির চলমান আন্দোলনে অন্যান্য দলগুলো শরিক হওয়ায় এতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

আগামী আন্দোলন কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে এ বৈঠক করে বিএনপি। দুই ঘণ্টা চলা এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ছাড়াও অন্যান্য জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin