শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ জনকে গুলি করে হত্যা

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫:৩৫ পূর্বাহ্ন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, স্থানীয় একটি ক্যাফেতে পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছেলেন মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। এ সময় ৫৭ বছরের এক ব্যক্তি গুলি চালালে নিকোলেটাসহ তিন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্যমতে, ওই হামলাকারী ক্যাফেতে প্রবেশ করে দরজা লাগিয়ে চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।

এদিকে বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন, ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না। আমি তোমাকে ভালোবাসি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin