রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন

খেলাধূলা সংবাদ : আম্পায়ারের শেষ বাঁশি। বাংলাদেশ দলের খেলোয়াড়দের উল্লাস। ডাগ আউট থেকে ছুটলেন কোচরা। ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অ-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। যা বাংলাদেশের হকির ইতিহাসে এই প্রথম। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশ চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় হয়ে আজ এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের জন্য। আজ থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে।

জাতীয় দল বা যুব দল কোনো পর্যায়েই থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের রেকর্ড নেই। আজ জিতলেই বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাড়তি চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস- দুটিকেই দূরে সরিয়ে রেখে মাঠে নেমেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাঠে বেশ স্বাভাবিক খেলা খেলেই কাঙ্খিত জয় এনেছেন মওদুদুর রহমানের শিষ্যরা।
জয়ের হিটে বাংলাদেশের গোলের যাত্রা শুরু তৃতীয় মিনিটে। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহ এক গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচে থাকার ইঙ্গিত দেয়। তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ হাসান রিভার্স হিটে বাংলাদেশের লিড ৪-১ করেন। এরপর খানের গোলে ব্যবধান ৫-১। ঐ কোয়ার্টারে জয় আরেক গোল করলে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ কোয়াটারে আব্দুল্লাহ গোল করলে স্কোরলাইন ৭-১ হয়। শেষ কোয়ার্টারে থাইল্যান্ডে আরেকটি গোল করলে ৭-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

টুর্নামেন্টের শুরু থেকেই বিশ্বকাপের স্বপ্নটা বাংলাদেশ বাঁচিয়ে রেখেছিল দারুণভাবে। স্বাগতিক ওমানের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে লাল-সবুজ প্রতিনিধিরা শুরু করে নিজেদের মিশন। যদিও পরের ম্যাচেই হকির পরাশক্তি পাকিস্তানের কাছে ৬-০ গোলের হারে মুখ থুবড়ে পড়ে। তবে গ্রুপের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে কিছুটা কামব্যাক করে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ছিল নাটকীয় এক ড্র। বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় হয়েছে সেই ম্যাচের সুবাদে। তাতে সমীকরণ দাঁড়ায়- থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে উড়বে বাংলাদেশের পতাকা। তাইই হলো শেষ পর্যন্ত। ৭ গোলের জয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশের আগামী দিনের হকির প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin