মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইনজুরিতে সাকিব, কে হচ্ছেন টেস্ট অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩, ২:৫৪ অপরাহ্ন

দরজায় কড়া নাড়ছে আফগানিস্তান সিরিজ। আগামী মাসের ১০ তারিখ ঢাকায় পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। ১৪ তারিখ থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। এই টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। তাই আফগানদের বিপক্ষে ভাবতে হচ্ছে নতুন অধিনায়ক নিয়ে। টেস্ট দলের নেতৃত্বে সাকিবের ডেপুটি হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন লিটন দাস। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবে দায়িত্ব নেওয়ার কথা সহ-অধিনায়কের।

সূত্র জানিয়েছে, ব্যাটিংয়ে বেশি মনযোগ দিতে লিটন নাকি নিজ থেকেই দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন। লিটনের দায়িত্ব না নেওয়ার প্রসঙ্গে অবশ্য জানে না নির্বাচকরা। আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বোর্ডকে অথবা নির্বাচকদেরকে কিছুই জানাননি লিটন। তিনি শেষ পর্যন্ত দায়িত্ব না নিলে কে হবে টেস্ট অধিনায়ক? ক্রিকেট পাড়ায় এমন জল্পনায় উঠে আসছে দুটি নাম। একটি মেহেদি হাসান মিরাজ, অন্যটি নাজমুল হোসেন শান্ত।

নাম প্রকাশে জাতীয় দলের একজন নির্বাচক বলেছেন, ‘আমরা শুনেছি লিটন দায়িত্ব নিতে চায় না। যদিও আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। সে আনুষ্ঠানিকভাবে জানালে পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। খুব সম্ভবত মিরাজ অথবা শান্তকে বেছে নেব।’ বয়সভিত্তিক ক্রিকেটে শান্ত ও মিরাজের অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। তবে জাতীয় দলের হয়ে প্রথমবার এই দায়িত্ব পেতে পারেন দুজনের মধ্যে যে কোনো একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin