শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঈদের ছুটি বাড়লো একদিন

অনলাইন  ডেস্ক: / ৯৫ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১:৪০ অপরাহ্ন

 

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

তিনি বলেন, ১৯ এপ্রিল শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, তাদের জার্নিটা যেন স্মুথ হয়। এজন্য নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে ছুটি শুরু হবে। সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে।

তিনি বলেন, নিয়ম হলো ঈদের পরের দিনও ছুটি থাকে। এবার ছুটি শুরু হবে বুধবার (২০ এপ্রিল) শবে কদরের পর দিন থেকে।

রমজানে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা যে অফিস চলছে তা ঈদের পর যথারীতি ৯-৪টা পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin