সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
 ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ছবি আপলোড দেওয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। জনমনে আক্রমণাত্মক, ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৭(১)(ঘ)/৩১ ধারায় মামলাটি  সোমবার (২৭ মার্চ) দুপুরে বোয়ালমারী থানায় নথিভুক্ত হয়। থানার উপপরিদর্শক মুহাম্মদ বাবুল হোসেন বাদি হয়ে শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। সোমবার বিকেলেই আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।
জানা যায়, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে একটি ছবি গত শনিবার (২৫ মার্চ) নিজের ফেসবুক ওয়ালে ‘দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন ক্যাপশন লিখে পোস্ট করেন। ফেসবুকে ছবি ছাড়ার পরপরই এলাকায় হৈচৈ শুরু পড়ে যায়। কিছুক্ষণ পরই ভুল বুঝতে পেরে নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্টসহ ছবিটি তুলে নেন তিনি।
শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।
এ বিষয়ে শুভ্রদেবের মা মাধবী বিশ্বাস জানান, ‘স্থানীয় কাটাগড় মেলা থেকে ভাজতির নাতির জন্য শুভ্রদেব শখের বসে খেলনা পিস্তল কিনেছে। সেই খেলনা পিস্তলটি কোমরে গুঁজে হইতো ফেসবুকে দিয়েছে। সে ছেলে মানুষ না বুঝে এটি করেছে। ভুলতো মানুষই করে।’ শুদেবের শার্ট পরা ছবিটাও তার না জানিয়ে তিনি আরো বলেন, এতো দামী জিনিসপত্র আমরা পাবো কই? রবিবার বিকেলে ছেলেটিকে পুলিশ থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী জানান, ‘সে মেলা থেকে খেলনা পিস্তল কিনে শখের বসে ছবি আপলোড করেছিল। একটি বিরোধী চক্র ওই ছবি নিয়ে চক্রান্ত শুরু করে। তারপরও বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তবে সে না বুঝে এটি করেছে।’
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল জানান, ‘বিষয়টি দুঃখজনক। শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ছবি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ছাড়া ঠিক হয়নি। যদি সংগঠন পরিপন্থী কোন কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 সোমবার বিকেলে  বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী স্টাইলে নিজের দেহের ডান পাশে কোমরে অস্ত্র গুঁজে মোবাইলে ছবি তুলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জনমনে আক্রমানাত্বক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে মামলা করা হয়েছে। আজই মামলা রেকর্ড হওয়ার পরই তাকে আদালতে পাঠানো হয়েছে।
অস্ত্রের বিষয়ে তিনি জানান, সুদেবকে আটকের পর অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে ওই পিস্তলটি উদ্ধার করা হয়েছে। সেটি আসল কি খেলনা তা আদালত প্রমাণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin