শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এবার জিম নিয়ে অভিযুক্ত শ্রাবন্তী

অনলাইন  ডেস্ক: / ১৫৮ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:২৪ পূর্বাহ্ন

টালিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে যেন বিতর্ক থামে না। ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই নায়িকা। তার স্বামী বা প্রেমিকদের সঙ্গে সম্পর্ক নিয়ে গণমাধ্যমে সংবাদ হয় লাগাতার। এবার তার বিরুদ্ধে উঠেছে ব্যবসায়ীক প্রতারণার অভিযোগ।

শ্রাবন্তী নাকি টাকা নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। টাকা নিয়ে গ্রাহকদের তার মালিকাধীন জিমে ভর্তি করালেও সে জিম নাকি বন্ধ। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন গ্রাহক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দুই বছর আগে মধ্যগ্রামের একটি শপিং মলে যৌথ মালিকানায় একটি জিম চালু করেছিলেন শ্রাবন্তী। সেই জিম নিয়েই ঝামেলা। অনেকে জানান তারা বাৎসরিক চুক্তিতে ভর্তি হন এই জিমে। কিন্তু দোলযাত্রার সময় তা সাময়িক বন্ধ রাখা হয়। কিন্তু এরপর থেকে জিমের দরজায় তালা লাগানো দেখা যায়।

দিনের পর দিন জিম বন্ধ দেখতে পেয়ে গ্রাহকেরা বিরক্ত হন। তারা প্রতারণার জন্য থানায় অভিযোগ করেন শ্রাবন্তীর নামে।

ভারতীয় গণমাধ্যমকে শ্রাবন্তী জানান, কাজের ব্যস্ততায় ৬ মাস ধরে জিমের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, “নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, তাই জিম বন্ধ।” তবে এ নায়িকা আশ্বাস দিয়েছেন চলতি মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে। তবে যে ধরণের অভিযোগ উঠল এ টালিপাড়ার তারকার বিরুদ্ধে তাতে তার ইমেজ আবারও প্রশ্নবিদ্ধ হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin