বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এবার মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী

Reporter Name / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৬:০৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক :

রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত একটি ফ্যাশন শোতে আগামী ২৩ ডিসেম্বর অংশ নেবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছে অপু বিশ্বাস ও শবনম বুবলীর। দুজনেই শাকিবের নায়িকা থেকে প্রেমিকা, অতঃপর সংসার করেছেন। শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে তাদের সম্পর্ক। এ ঘটনা নিয়ে তারা নিজেরাই বিভিন্ন সময়ে একে-অপরের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীর ছুঁড়েছেন। তবে দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি। এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে।

‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা একসঙ্গে কোনো পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন।

অপু-বুবলী ছাড়া শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডেতে। এর মধ্যে আছেন সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে। তাদের পাশাপাশি দেশের ১০০ জন মডেল এই ফ্যাশন শোতে পারফর্ম করবেন।

আয়োজক পিয়াল বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই এরকম আয়োজন হয়। তবে বাংলাদেশে এরকম বড় পরিসরে এবারই প্রথম ফ্যাশন ডে হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও মডেলদের বিশ্ববাজারে তুলে ধরতে চাই।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শাকিব। সেই সংসারে একমাত্র পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির বিবাহবিচ্ছদ কার্যকর হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin