মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এসসিআরএফের সভাপতি আশীষ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২২ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টস ফোরামের (এসসিআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে আশীষ কুমার দে (সংবাদ সারাবেলা) ও লায়ন জাহাঙ্গীর আলম (ইউএনবি)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেঁস্তোরা অনুষ্ঠিত সাধারণ সভায় দুই বছর মেয়াদী ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সম্পাদকীয় পদে অন্যরা হলেন- সহ-সভাপতি অমরেশ রায় (সমকাল), যুগ্ম সম্পাদক রাজন ভট্টাচার্য (কালবেলা), সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক তানভীর আহমেদ (বাংলা নিউজ২৪.কম), প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন (আমাদের কণ্ঠ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান রুবেল (ভোরের দর্পণ)।

নির্বাহী সদস্যরা হলেন- পিনাকী দাশগুপ্ত (ইত্তেফাক), এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), নিখিল ভদ্র (কালের কণ্ঠ), রশীদ মামুন (প্রতিদিনের বাংলাদেশ), এন রায় রাজা (ভোরের কাগজ) এবং সাইফ বাবলু (সংবাদ)।

এসসিআরএফের বিদায়ী কমিটির সভাপতি আশীষ কুমার দে সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সভায় সংগঠনকে অধিক কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের পেশাগত মানোন্নয়নের জন্য বিটভিত্তিক প্রশিক্ষণ প্রদান, প্রাসঙ্গিক গুরুত্ব বিবেচনায় বিষয়ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভা এবং সদস্যদের জন্য বছরে অন্তত একটি ফ্যামিলি ডে কিংবা প্রমোদ ভ্রমণের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin