বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কটিয়াদীতে এম পি নূর মোহাম্মদের ডুবন্ত বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন

Reporter Name / ২৯৯ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ২:০০ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি ‌
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রনীত ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ৯.২ কিলো মিটার সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের আওতাধীন  হাওরের ডুবন্ত বাঁধের নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
গতকাল রোববার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ৩নং করগাঁও ইউনিয়নের  ঝুক্কার পার, লাহন্দ এলাকার কটিয়াদী উপজেলা ও নিকলী উপজেলার সীমান্তবর্তী এলাকার  হাওরে অঞ্চলের  ডুবন্ত বেড়িবাঁধ  কাজের শুভ উদ্বোধন করেন (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি।

নির্মাণ কাজের উদ্বোধনী শেষে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান,কটিয়াদী মডেল থানার অফিসার্স ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামন অপু, কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার।

৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো.নাদিম মোল্লা,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন মো. সারোয়ার হোসেন,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন ,করগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জুয়েল ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin