বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৬:৩৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

টানা কয়েকদিনের কনকনে শীত, ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মজীবীদের পাশাপাশি বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছেন মানুষ। বেসরকারি চাকরিজীবী আনোওয়ার মিলন জানান, সকাল ৭টায় অফিসের জন্য বের হয়ে গাড়ি পাচ্ছেন না। তীব্র শীতের কারণে অনেকেই এখনও গাড়ি বের করেননি। দীর্ঘ অপেক্ষার পর একটি সিএনজি পেয়েছি। ভাড়াও বেশি চাচ্ছে।

কারওয়ানবাজারে সবজি কিনতে আসা খুচরা বিক্রেতা ওবায়দুল বলছেন, প্রতিদিন ভোর সাড়ে ৫টায় বের হই। কিন্তু গত কয়েকদিন তীব্র শীতের কারণে আজ একটু দেরিতে বের হয়েছি। অথচ, আজ মনে হচ্ছে শীতের তীব্রতা আরও বেশি।

এ দিকে কনকনে শীতে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিশু ও বয়স্কদের। আবহাওয়া অফিস বলছে, শনিবার সকালে ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বর্তমানে ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭টি জেলায় জায়গায় শৈত্যপ্রবাহ আছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, রোববার তাপমাত্রা একটু বাড়তির দিকে থাকলেও ১০ অথবা ১১ জানুয়ারি তাপমাত্রা ব্যাপকভাবে কমতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin