শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২০

Reporter Name / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

 

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওস্তাদ ফরিদুন নামের তালেবান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলাকারী বোমা নিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেন, কিন্তু ব্যর্থ হন।

জানা যায়, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে তুরস্ক, চীনসহ কয়েকটি দেশের দূতাবাসও রয়েছে। এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ঘটনায় আহত কিংবা নিহতদের মধ্যে অন্তত ৯ জন মন্ত্রণালয়ের বাইরের রাস্তায় পড়ে আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে ব্যস্ত।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, দিনের ব্যস্ত একটি সময়ে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় অবস্থিত কয়েকটি মন্ত্রলায়ের নিরাপত্তা রক্ষায় বেশ কয়েকটি চেকপয়েন্ট রয়েছে। এরপরও কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটলো, তার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি অফিসের এক কর্মী জানান, বিকেলের দিকে হঠাৎ করেই বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। আশেপাশের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে আমাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin