শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কারাগারে পাঠানো হলো মাহিকে

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

গাজীপুর বাসন থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মাহিয়া মাহিকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেওয়া হয়। পরে মাহিয়া মাহিকে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলা করেন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া।

এর আগে, স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া মাহিয়া মাহি শুক্রবার ভোরে সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এর কিছু সময় পর রাকিব সরকার ও মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেড় কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে নিচ্ছেন বলে অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin