মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে ঈদ উপহার পেয়ে খুশি নিন্ম আয়ের গরিব-দু:খী মানুষ।

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ২:৪১ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: স্টাফ রিপোর্টার।
কিশোরগঞ্জে কয়েকহাজার গরিব-দুঃখী
মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে গরিব-দু:খী নিন্ম আয়ের মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
এসময় তিনি ঈদের ক্ষণস্থায়ী আনন্দকে দীর্ঘস্থায়ী করতে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানান।
এই উপহার পেয়ে বেশ খুশি হয় দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা।
কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু বিশ্বাস ঘাতকেরা তাকে নির্মমভাবে হত্যা করায় সে কাজ ব্যহত হয়েছিলো। বর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে চলেছেন। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগীতা করছি। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের ঈদ উপহার পৌঁছে দিচ্ছি মাত্র।
এ সময় সকল নেতা কর্মীকে একত্রিত হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান।জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আ.লীগের সভাপতি দিলারা বেগম আসমা,সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আকন্দ,জেলা তাতীলীগের সভাপতি ইব্রাহীম খলিল,হোসেনপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন,জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব ,জেলা আ.লীগ নেতা রফিকুল ইসলাম হেলাল,জেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক সুইটি ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ঊমান খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin