শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে ট্রেনের ৪৯ টিকিটসহ চক্র- আটক ২

Reporter Name / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৩:১৬ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধিকিশোরগঞ্জের রেলস্টেশন এলাকা থেকে রেলের ৪৯টি আসনের অগ্রিম টিকিটসহ টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ সিপিসি-২ এর সদস্যরাগতকাল বুধবার (২১ ডিসেম্বর) বিকালে তাদের কে  আটক করা হয়।

আটককৃতরা হলেন- পূর্ব তারাপাশা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬) ও পশ্চিম তারাপাশা এলাকার মৃত নক্ষত্র চন্দ্র দাসের ছেলে সজীব কুমার দাস (৬০)। তারা জেলা সদরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

গত বুধবার রাতে কিশোরগঞ্জ র‍্যাব -১৪ এর  কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায় যে, টিকিট কালোবাজারির একটি চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ট্রেনের টিকিট কিনে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ রেখে পরে বেশি দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। গতকাল বুধবার বিকালে র‍্যাবের একটি আভিযানিক দল রেলস্টেশনের আশপাশে অভিযান পরিচালনা করে ট্রেনের ৪৯টি অগ্রিম টিকিটসহ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin