সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে একাধিক আটক

Reporter Name / ৪৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮:২৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও শুল্কবিহীন ভারতীয় বিস্কিট সহ একাধিক আটক।
আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে কিশোরগঞ্জ জেলার সু যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের দিকনির্দেশনায় কিশোরগঞ্জ জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে একাধিক মাদক ব্যবসায়ী কে মাদক সহ আটক করতে সক্ষম হয়েছে।
গতকাল বুধবার ১৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এসআই(নিঃ) মোঃ আশরাফুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে  ০১.৩০ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটাল মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর বিসমিল্লাহ্ পরিবহনের বাস নং ঢাকা-মেট্রো-ব-১৫-৩৪৩৫ এ তল্লাশী অভিযান পরিচালনা করে  রুহুল আমীন (৪২), নামের এক মাদক ব্যবসায়ী কে তার সাথে থাকা ০৩ কেজি গাঁজা সহ আটক করেছে। আটককৃত রুহুল আমিন কুমিল্লা জেলার  সাং-বোহারার বাসিন্দা, তার পিতার নাম মোঃ আব্দুর রহমান, থানা-কোতয়ালী। এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ ছাড়াও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এসআই (নিঃ) মাহবুব উল্লাহ সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ১৬ দুপুর ০২.০৫ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটাল মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর ঢাকা এক্সপ্রেস পরিবহনের বাস নং-ঢাকা মেট্রো-ব-১৫-৬৪১৮ এ তল্লাশী করে মোঃ রোবেল (৩৫), পিতা-ইসরাইল আলী, সাং-নোয়াইল, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে আটক করে এবং তার হেফাজতে থাকা শুল্কবিহীন ভারতীয় ৪৪ (চুয়াল্লিশ) কার্টুন বিস্কিট ১৪.৩০ ঘটিকায় উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ভৈরব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin