শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ৪২৫ পিস ইয়াবাসহ আটক-০১

Reporter Name / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ৪২৫ পিস ইয়াবাসহ আটক-০১

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা সদরের কর্ষাকড়িয়াইল এলাকা থেকে মো: মোস্তফা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক  করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গত বুধবার (৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে বাদে কড়িয়াইল থেকে তাকে আটক করা হয়। মো: মোস্তফা জেলা সদরের কর্ষাকড়িআইল ইউনিয়নের বাদে কড়িআইল গ্রামের মৃত আ: শাহেদ এর পুত্র।

র‌্যাব সূত্র জানায়, মাদক ব্যবসায়ী মোস্তফা ইয়াবা নিয়ে ঝিাকাতলা বাজার দিক হইতে কিশোরগঞ্জ শহরের দিকে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে গত বুধবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বাদে কড়িয়াইল থেকে তার নিকট থেকে ৪২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫শত টাকা এবং একটি মোবাইল সহ তাকে আটক করা হয়।

র‌্যাবের  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তিনি আরো জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin