শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে র‌্যাব কর্তৃক মাদক সহ আটক-২

Reporter Name / ২২৯ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ীরা  হলেন- জেলা সদর উপজেলার নগুয়া প্রথম মোড় এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম রানা (৩৮) ও করিমগঞ্জ উপজেলার কান্দাইল-কামারহাটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. নয়ন মিয়া (৩৮)।

র‌্যাবের এক সংবাদ  বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকা থেকে মাদক সহ রানা ও নয়নকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৫০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই দু’জনই তাদের মাদক কেনাবেচা সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin