বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে ২২৭টি ভারতীয় থ্রিপিসসহ চোরা কারবারি আটক।

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ২২৭টি ভারতীয় থ্রিপিসসহ রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

সোমবার ১৯ ডিসেম্বর  রাতে কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আটক চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) ঢাকা মহানগরের খিলগাঁও থানার ১০ নং রোডের ২৯ নং দক্ষিণ বনশ্রী এলাকার মৃত জাহাঙ্গীর আহমেদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।

এসময় চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২৭টি ভারতীয় থ্রিপিস ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, আটক চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল।

র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, অভিযানে উদ্ধারকৃত ভারতীয় পণ্য (থ্রিপিস) ও আটক চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin