শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুমারখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে চানাচুর বিক্রেতা গুরুতর আহত

Reporter Name / ১৯৭ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ২:৩৫ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডের সিঙ্গার শোরুম এর সন্মুখস্থ স্থানে বিআরটিসি বাস চাপায় আনোয়ার হোসেন (৩০) নামের এক চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছে।
আহত আনোয়ার হোসেন কুষ্টিয়ার খোকসা উপজেলার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, কুমারখালী বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া অভিমুখী বিআরটিসি বাস থেকে চলন্ত অবস্থায় চানাচুর বিক্রেতা নামতে গিয়ে পা পিছলে পিছনের চাকায় পিষ্ট হন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।
এবিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাঈদ সাকিব জানান, দুই উরু বাসের চাকায় পিষ্ট হয়ে যাওয়ায় রোগীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসিন হোসাইন জানান, বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin