শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুমারখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত ১  আহত ১

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমানঃ
আজ শনিবার দুপুর ১টা ৩০ মিনিট এর দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খোকন মোড় এলাকায় এগার হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মানিক (৪০) নামের একজন শ্রমিক নিহত ও রাজু (৪২) নামের অপর একজন গুরুতর আহত হয়েছে । গুরুতর আহত শ্রমিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত মানিক (৪০) কুমারখালীর জয়নাবাদ গ্রামের মৃত আমিরুদ্দিন এর ছেলে ও আহত রাজু (৪২) একই এলাকার তছলেমের ছেলে ।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে খোকন মোড় এলাকায় ঠিকাদারারের লোকজন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হটাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর আরেকজন পোলের উপর থেকে নীচে পরে গেলে  আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে।
ঠিকাদার মেজবাহুর রহমান মিজু জানান, তার ঠিকাদারী প্রতিষ্ঠানের হেড মিস্ত্রি দীর্ঘদিন যাবত কুমারখালীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করছে। সে উপজেলা ফিডার ও শহর ফিডার দুইটা সমন্ধে অবগত। উপজেলা ফিডার বন্ধ রেখে তাদের শ্রমিক কাজ করছিলো। কিন্তু হেডমিস্ত্রি অসচেতনতার সাথে চালু শহর ফিডারে শ্রমিককে কাজ করতে বললে এই দুর্ঘটনা ঘটে।
কুমারখালী ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকোলি) আবাসিক প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান জানান, কুমারখালী শহর দুইটা ফিডারে বিভক্ত।
শনিবার বেলা ২ টা পর্যন্ত উপজেলা ফিডার বন্ধ রেখে  ঠিকাদারের লোকজন কাজ করছিলো। কিন্তু অসাবধানতাবশত তারা চালু শহর ফিডারের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন হোসাইন জানান, বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin