সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুমারখালীতে ৭ টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর 

Reporter Name / ৩০৪ Time View
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১:৪১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

 পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায়  আজ বুধবার   কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে সাতটি ইট  ভাটা ধ্বংস  করা হয়েছে । খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমানের  নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। যদুবয়রা ইউনিয়নের আরিফুল ইসলামের মেসার্স এস আরবি ব্রিকস, বাকিব হোসেনের মেসার্স  বাকিব ব্রিকস, জাহিদুল ইসলামের মেসার্স সিফাত  ব্রিকস, , মো. করিম শেখের সৈনিক ব্রিকস ও সামছুল আলমের মেসার্স নিয়াত ব্রিকস, ওসমান গণির সাগর ব্রিকস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় সাতটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও  ভাটার ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।
এ  সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের  উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণ।  এছাড়া অভিযানে র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
উপ পরিচালক আতাউর রহমান  বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin