বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

Reporter Name / ২৫৫ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৪২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে গিয়ে এক মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. হাসান( ১৫)। তার বয়স ১৫ বছর বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ওই ছাত্রকে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরির দল নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এর পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ মো: হাসান কুষ্টিয়ার বটতৈল এলাকার রাশিদুল ইসলামের ছেলে সে কুষ্টিয়া শহরতলীর কমলাপুর এলাকার ওয়াজেদ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র।
পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে মাদ্রাসার সমানের গড়াই নদীতে ৪ বন্ধুর সঙ্গে গোসল করতে নামে শামীম। এ সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়।পরে স্থানীয়রা নদীতে নামলেও তার সন্ধান মেলেনি।
এদিকে, শুক্রবার বেলা ১২টার কুষ্টিয়ার ফায়ার স্টেশনের সহায়তায় কুষ্টিয়ার ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
এলাকাবাসীদের সাথে নিয়ে তার ডুবুরি দল খোঁজাখুজি করছে। তারা ধারণা করছেন নিখোঁজ কিশোর বেশিদূর যেতে পারেনি বলে জানান কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জানে আলম।
তিনি আরও জানান, খুলনা থেকে ডুবুরি আনার ব্যাপারেও প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin