বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ার দৌলতপুরে ভাইকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদন্ড 

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ২৯ মে, ২০২৩, ৭:৪২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে
 ভাইকে কুপিয়ে হত্যার দায়ে মো. মিলন হোসেন (৩৭) নামে সৎভাইয়ের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ২৯ মে ২০২৩ ইং বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মো. মিলন হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল সকালে জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের প্রথম স্ত্রীর ছেলে ফামিদ হোসেন (৪২) বাড়ির পাশর্^বতী চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় পিছন থেকে তার সৎভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে ফামিদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত ফামিদকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা ¯^াস্থ্য কম্পেøক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন পরদিন ১২ এপ্রিল দৌলতপুর থানায় আসামী মিলনসহ দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।
মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মিলন হোসেনসহ দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে সৎ ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে সৎভাই মিলন হোসেনকে মৃত্যুদন্ড এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর আসামী সোহেল রানাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin