সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মৃত ঘোষিত রোগী বাসায় ফিরে জীবিত

Reporter Name / ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

(৩১ ই জানুয়ারী ২০২৩ ইং) মঙ্গলবার সকালের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেজাউল (৪০) নামের এক রোগীকে মৃত ঘোষণা পর বাড়ীতে পাঠানোর পর দেখা গেছে রোগী জীবিত আছে, এমনটা দাবী করেছেন রোগীর স্বজনরা।
রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে ।
এ বিষয়ে রোগীর স্বজনরা জানান, সকালে রেজাউল শ্বাস কষ্ট জনিত কারণে স্ট্রোক করায় তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া যায় । দায়িত্বরত চিকিৎসক তার ইসিসি করার পর রেজাউলকে মৃত ঘোষনা করে।
মৃত ঘোষিত রেজাউলকে কবুরহাট গ্রামের বাড়ীতে নেওয়ার পর নিহত রেজাউল ইশারা ও ইঙ্গিত করে। এরপর আবারও তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুনরায় ইসিসি করার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তারা বলেন চিকিৎসকের ভুল তথ্যে জীবিত রেজাউলকে মৃত ঘোষণা করায় দীর্ঘ সময় রেজাউল তার পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, চিকিৎসায় অনেক সময় নষ্ট হয়েছে রেজাউল এখন মারা গেলো, এর দায় নিবে কে ? চিকিৎসা সেবা নিয়ে রেজাউলের অভিভাবকসহ স্থানীয় জনমনে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম জানান, সকালের ডিউটিতে তিনি ছিলেন না। ঘটনাস্থলে দ্রুত যান ও পুনরায় ইসিসি করার পর রোগীকে মৃত ঘোষনা করা হয়েছে বলে তিনি জানান।
তবে কি কারণে বাড়ীতে ইশারা বা ইঙ্গিত করেছেন তা তার জানা নেই । এটা গুজব বলে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin