শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় কণ্ঠ বদলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, আটক ১

Reporter Name / ১৮৭ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩:৩২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় ইউটিব থেকে অস্ত্র ও গুলির ভিডিও ডাউনলোড ও কন্ঠ পরিবর্তন করে ব্যবসায়ীদের কাছে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ প্রেরণ করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে আল শাহরিয়ার অন্তর (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার, ২৮ মার্চ দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. খাইরুল আলম।
আটক অন্তর মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের হারুন অর রশিদের ছেলে। এসময় তার কাছ থেকে একটি স্যামস্যাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, ২৪ মার্চ ফেরদৌস আলম নামে একজন প্লাস্টিক পন্য ব্যবসায়ীক কাছে মোবাইল ফোনের মাধ্যমে কন্ঠ পরিবর্তন করে তার ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে হত্যা করা হবে বলে
হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ দিয়ে হুমকি প্রদান করে এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই ব্যবসায়ী কুষ্টিয়া মডেল থানায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে বিভিন্ন টেকনিক্যাল ডিভাইস ও সাইবার ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে অভিযুক্তকে ঘটনার চারদিন পর মিরপুর উপজেলার মির্জানগর গ্রাম থেকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin