শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় ছেলে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name / ২২২ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ২:২৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় ছেলে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ভাতের সাথে বিষ মিশিয়ে শাহিন (৫) নামে এক শিশুকে হত্যার দায়ে নাছিমা নামে ওই সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাছিমা কুমারখালী উপজেলার চরভবানীপুর গ্রামের ওস্তার আলী মৃধার মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি নাছিমার স্বামী বাদশা’র প্রথম স্ত্রী চম্পা খাতুন দু’টি পুত্র সন্তান রেখে মারা যান। সন্তানদের দেখাশোনা ও লালন পালনের জন্য কুমারখালী উপজেলার চরভাবনীপুর গ্রামে নাছিমাকে দ্বিতীয় বিয়ে করেন।

২০০৮ সালের ২১ সেপ্টেম্বর বাদশা কাজের জন্য মাঠে গেলে নাছিমা প্রতিহিংসা পরায়ন হয়ে তার ছোট সৎ ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাছিমার বিরুদ্ধে তার স্বামী বাদশা খোকসা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিবুর রহমান ২০০৯ সালের ২৭ জানুয়ারি তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানীর পর স্বাক্ষীপ্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin