বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
৩ ডিসেম্বর শনিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায়।
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন পিন্টু ৫১ ও কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫) নিহত হয়েছেন।
আজ ৩ ডিসেম্বর সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন পিন্টু এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে বাহিরচর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয় বলে জানান কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাজ্জাদ মারা যান এবং শারমিন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।”
এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin