বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় মেয়রের অফিসে তালা ভেঙে চুরি

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) পৌরসভার মেয়রের অফিস কক্ষে এ চুরির ঘটনা ঘটে। এসময় ক্যামেরা, টাকা, ইলেকট্রনিক ডিভাইস সহ কাগজপত্র চুরি করা হয়েছে।
জানা গেছে, রোববার সকালে কর্মচারীরা মেয়রের অফিস রুমের তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে কিছু কাগজপত্র এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারেন।
এঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এঘটনায় আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম কাজ করছেন।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি করা হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানি না। যারা এঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় যারা জড়িত তাদের  ধরতে এবং শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে মেয়রের কার্যালয়ের বারান্দায় টেন্ডার বক্সে কুষ্টিয়া পৌরসভার ১০টি হাটবাজার ইজারার দরপত্র ছিনতাই ও এক দরদাতা দরপত্র টেন্ডার বক্সে ফেলতে গেলে পুলিশের সামনেই সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে হামলার শিকার হন। এই নিয়ে সারাদেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে মেয়রের অফিস কক্ষে চুরির ঘটনা ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin