শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ৩৩৪ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১:০১ অপরাহ্ন

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠি

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

রবিবার ৪ ডিসেম্বর ২০২২, সকাল ৮টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন পুলিশ সুপার কুষ্টিয়া  মোঃ খাইরুল আলম। সালামী গ্রহণ ও পরিদর্শন শেষে পুলিশ সুপার বিধি মোতাবেক পুলিশ সদস্যদের ভালভাবে পোশাক পরিধান করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেন এবং উত্তম পোষাক পরিহিত পুলিশ সদস্যদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করেন। এ সময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নিত্যদিনের পুলিশের বৈচিত্র্যময় চ্যালেঞ্জ মোকাবিলার নিমিত্তে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন। কিট প্যারেড পরিদর্শন কালে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম চাহিদা মাফিক পুলিশ অফিসার – কোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোজ খবর নেন ও মেয়াদ উত্তীর্ণ মালামাল সমূহ কিট বহি থেকে লাল কালি দিয়ে কেটে দেন এবং পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষণ করার জন্য ওসি সি স্টোরকে নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, মোঃ হাফিজুর রহমান, আরওআই, রির্জাভ অফিস কুষ্টিয়া, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও ১, জেলা বিশেষ শাখা কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন,  আরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin