শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে চিকিৎসককে কৈফিয়ত দিতে চিঠি

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭:৫২ অপরাহ্ন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তারকে কৈফিয়ত চিঠি দেয়া হয়েছে।

গতকাল বুধবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খানের কাছে জানতে চাইলে তিনি জানান গত ৮ এপ্রিল ডিউটি ফাঁকি দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার।

একারনে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা দারুন ভাবে ব্যাহত হয়েছে। এ অবস্থায় বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে ডা. শারমিন আক্তারকে কৈফিয়ত দিতে চিঠি পাঠানো হয়েছে।

ডা. শারমিন আক্তারের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত, চিকিৎসা সেবায় অবহেলা এবং অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই সঙ্গে কর্মস্থলে ফাঁকি দিয়ে বাইরের চেম্বারে রোগী দেখার ঘটনায় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের হয়েছে।

সেই সঙ্গে চিঠি পাওয়ার ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান।

কর্মস্থলে অনুপস্থিত থাকার কারনে মেডিকেল অফিসারের কাছে কৈফিয়ত চাওয়ার বিষয়টি চারিদিকে ছড়িয়ে পরলে গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ও সিদ্ধান্তকে সমপযোগী সিদ্ধান্ত বলে মনে করেছেন। অধিকাংশ চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিত থেকে বাহিরে রোগী দেখার চিরচারিত প্রথা বন্ধ হবে বলেও মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin