বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গুলশানের আগুন নিয়ন্ত্রণে, একজন নিহত

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-২ নম্বরে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।

তিনি জানান, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে ঢুকেছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মইনউদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে পরবর্তীতে জানা যাবে।

এদিকে আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, ফায়ার কর্মীরা এক দফা সার্চ করেছে। আরেক দফা সার্চ চলছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়।

এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া লাফিয়ে পড়া আহত আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষে থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin