সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

Reporter Name / ২৯২ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-১ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আমিনুল নামের একজন। এরই মধ্যে ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই রেস্টুরেন্টের সামনে অহিদুল ও আমিনুলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

অহিদুলের একটি গুলিতে আমিনুল আহত হন। দুজনই পুলিশ হেফাজতে। আমিনুলকে হাসপাতালে নেওয়া হচ্ছে।রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে  জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

তিনি বলেন, দুজন দুজনকে গুলি করেন। তবে গুলিবিদ্ধ হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে পুলিশ। গুলশান বিভাগের ডিসি আ. আহাদ বলেন, গ্লোরিয়া জিন্স নামের একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন অন্যজনকে লক্ষ্য করে গুলি করেন। আমরা দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা ও নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনার সূত্রপাত। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin