বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরমুক্ত দিবস পালিত

Reporter Name / ২৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন

হুমায়ূন কবির ” ময়মনসিংহের গৌরীপুর (০৮ ডিসেম্বর) সকালে গৌরীপুর উপজেলা মুক্ত দিবস বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও  বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা ও সকল শহীদদের প্রতি দোয়ার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।  আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি মাহমুদুল হাসান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আব্দুর রহিম,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুফতি, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান রমিজ উদ্দিন স্বপন, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ফরিদ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান মশিউর রহমান কাউসার প্রমুখ। প্রসংগত উল্লেখ্য যে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে গৌরীপুর উপজেলায়
মুক্তিযোদ্ধাদের হামলায় পাক হানাদার বাহিনী ৭ ডিসেম্বর দিনগত রাতে শহর ছেড়ে রেলযোগে গৌরীপুর থেকে পালিয়ে যায়। ওইদিন রাতেই মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধার নিকট গৌরীপুর থানায় অবস্থানরত পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin