বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২১ মে) সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন। এতে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬২ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ( দোয়াত কলম) পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানা (পালকি)। তাঁর প্রাপ্ত ভোট ৪২ হাজার ৫০৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াছমিন (হাঁস)। তাঁর প্রাপ্ত ভোট ৪১ হাজার ৩৮০।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাংবাদিক জহিরুল হুদা লিটন (চশমা) ২৯ হাজার ২৩ ভোট, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন (টিউবওয়েল) ১৯ হাজার ২৩ ভোট ও হারুন অর রশিদ পবিত্র (মাইক) ১৮ হাজার ৩২০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি (প্রজাপতি) ২১ হাজার ৯৩৩ ভোট, পরশমনি (ফুটবল) ১৭ হাজার ৬৭১ ভোট দিলুয়ারা আক্তার দিলু (পদ্মফুল) ১২ হাজার ৩২৪ ভোট, তাসলিমা ইয়াসমিন কলি (কলস) ১০ হাজার ৯০১ ভোট ও মোছাঃ ফেরদৌসি নাসরিন (বৈদ্যুতিক পাখা) ৫ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাকিল আহমেদ রাত ১১ টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- এ উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন। নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় ৪১%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin