শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১:১৩ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। আগুনে ব্যাংক কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসবাস। হঠাৎ তিনি দেখতে পান ব্যাংকের একটি জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খবর পেয়ে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোনে খবর পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। তিনি বলেন, “শুনেছি জানালাটি ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।”
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সরেজমিন তদন্ত করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা থানায় উপস্থিত আছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin