বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

Reporter Name / ২৭৫ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ২:১১ অপরাহ্ন

মো.হুমায়ুন কবির,গৌরীপুর
কনকনে ঠান্ডা ও কুয়াশায় ঢাকা কাকডাকা ভোরে ময়মনসিংহের গৌরীপুুরে মহান বিজয় দিবস উপলক্ষে মাদক ও দুর্নীতি বিরোধী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) পৌর শহরে শহীদ হারুনপার্কে এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসে গৌরীপুর গড়ি’। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়। ২০বছর থেকে অনুর্ধ্ব ৪০ বছর পর্যন্ত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে রাসেদুল ইসলাম, দ্বিতীয় স্থান আতিকুল ইসলাম, তৃতীয় স্থান জিয়াউল কবির, চতুর্থ স্থান- অনিক পাল, পঞ্চম স্থান- সুজন মোদক, ষষ্ঠ স্থান- আব্দুল্লাহ আল মামুন সাকিব, সপ্তম স্থান- মোজাম্মেল হক, অষ্টম স্থান- আল মামুন, নবম স্থান- হাকিম মিয়া ও দশম স্থান-আবু বকর সিদ্দিক।
৪০ উর্ধ্ব দৌড় প্রতিযোগিতায় প্রথম- নারায়ন চন্দ্র সরকার, দ্বিতীয়- খাদিমুল বাসার, তৃতীয়- রফিক, চতুর্থ -মকবুল, পঞ্চম- উজ্জল, সপ্তম- দিলীপ দাস, অষ্টম-রনজিত সাহা, নবম- উজ্জল মোদক ও দশম- রফিক মাস্টার।
নারী ক্যাটাগরিতে চাকুরিজীবী-জনপ্রতিনিধি-শিক্ষক-গৃহিনীসহ তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম- রাহিমা আক্তার, দ্বিতীয়- রোজিনা আক্তার চৌধুরী মিতু, তৃতীয়- পরশমনি, চতুর্থ- শান্তা, পঞ্চম-রহিমা, ষষ্ঠ- অনন্যা বিশ্বাস, সপ্তম- তাহমিনা আক্তার, অষ্টম- সালমা আক্তার রুবি, নবম- দিলুয়ারা আক্তার দিলু ও দশম- স্মৃতি এস।
এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন প্রত্যেক ইভেন্টে দশজন বিজয়ী হয়েছে। এরমধ্যে প্রতি ইভেন্টের প্রথম তিনজনকে প্রাইজমানি ও সনদ প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য বিজয়ী ও অংশগ্রহনকারীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, লামাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সংগঠনের সদস্য শেখ বিপ্লব, সুপক উকিল, আব্দুর রাকিব সোহাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin