সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:১৫ অপরাহ্ন

মো.হুমায়ুন কবির,গৌরীপুর
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গৌরীপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেলে গৌরীপুর সদর ইউনিয়নের শালিহর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা, শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত  ও মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করা হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বক্তব্য রাখেন এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা,  থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি , আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, আব্দুল মন্নাফ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, মশিউর রহমান কাউসার,সুপক উকিলসহ মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ, সাংবাদিক আবু কাউসার চৌধুরী রন্টিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে তাদের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর বাহিনী  পূর্ব-পরিকল্পিতভাবে বাংলার বিশ্ববিদ্যালয় শিক্ষক,ডাক্তার,ইঞ্জিনিয়ার, লেখক-সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী দখলদার হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin