বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গ্যাসের দাম আবারও বাড়ল

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৯:৪৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম আবারও বৃদ্ধি করেছে সরকার। নতুন দাম অনুযায়ী ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ১৬ টাকা। আগামী মাস থেকে এ দাম কার্যকর হবে। তবে সিএনজি ও আবাসিক খাতে গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সরকারের দেওয়া ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের গ্যাসের দাম (সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র) ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা,

ক্যাপটিভের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র এবং বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র) দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, সারে ১৬ টাকা, শিল্পখাতের মধ্যে বড় শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

২০২২ সালের ৫ জুন গ্যাসের দাম বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় সার উৎপাদনে ২৫৯ শতাংশ, শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ ও ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়। তবে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের গ্রাহকদের প্রতি মাসে দুই চুলার জন্য ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার জন্য ৯৯০ টাকা গুনতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin