শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৬

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১:২৭ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮৫ জন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির লারিসার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, একটি যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি ইউনিট কাজ করে।

যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জনের মতো যাত্রী ছিল। ট্রেনের ভেতর থেকে অন্তত ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

সংঘর্ষটি এতোটাই ভয়াবহ ছিল যে যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin