শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চাঁপাইনবাবগঞ্জ ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার

Reporter Name / ২০৪ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোট চলাকালে কেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট । বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি  নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। র‍্যাবের বোম ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়। তারা এটি নিষ্ক্রিয় করবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin